সকল আর্টিকেল
Hosting Tipsবাংলা

ডোমেইন এবং হোস্টিং কেনার আগে অবশ্যই মনে রাখবেন

ডোমেইন এবং হোস্টিং কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন এবং কোন ভুলগুলো এড়িয়ে চলবেন — বিস্তারিত গাইড।

Oct 22, 20236 min read

ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনে ওয়েবসাইট তৈরী করতে হয়। আর ওয়েবসাইট তৈরী করতে হলে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশে হাজার হাজার ডোমেইন এবং হোস্টিং প্রভাইডার কোম্পানী আছে যারা মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে আপনাকে ডোমেইন এবং হোস্টিং সার্ভিস দিয়ে থাকে।

এত্তো প্রভাইডারের মধ্যে সবাই সমান ভালো সার্ভিস প্রদান করে না। কারো হোস্টিং ভালো তো কাস্টোমার সার্ভিস খারাপ। আবার কারো কাস্টোমার সার্ভিস ভালো তো হোস্টিং খারাপ। তাই হুট করে কারো কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কেনার আগে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

ডোমেইন কেনার আগে যা যা খেয়াল রাখতে হবে:

  1. 1কোন ধরনের ওয়েবসাইট করতে চাচ্ছেন সেটা আগে ভালোভাবে প্ল্যান করবেন এবং ডোমেইন নেম কি নিবেন সেটা নিয়ে ভালো করে চিন্তা করবেন।
  2. 2সাধারণত ব্যবসা বা ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য .com ডোমেইনই ভালো। তবে নেটওয়ার্কিং বিজনেস হলে .net, নন-প্রফিটেবল হলে .org নিতে পারেন।
  3. 3ডোমেইনটি যত ছোট করা যায় চেষ্টা করতে হবে। এতে ভিজিটররা সহজে মনে রাখতে পারবে। সুন্দর ওয়েবসাইট নেম একটি ভালো সম্পদ।
  4. 4ডোমেইন নেম ইউনিক নেওয়ার চেষ্টা করতে হবে যেন অন্য বড় কোনো ব্র্যান্ডের সাথে গুলিয়ে না যায়।

ডোমেইন কোথা থেকে রেজিস্ট্রেশন করবেন:

  1. 1বাংলাদেশি প্রভাইডারের কাছ থেকে ডোমেইন নেওয়া ভালো — টাকায় পেমেন্ট করতে পারবেন এবং ভালো সাপোর্ট পাবেন।
  2. 2ডোমেইনের ক্ষেত্রে বাংলাদেশি এবং বিদেশী কোম্পানির কোনো পার্থক্য নেই। একই রেজিস্ট্রার থেকে রেজিস্ট্রেশন হয়।
  3. 3বাংলাদেশী প্রভাইডারের কাছে ডোমেইন নিলে একটি কথা আগে জিজ্ঞাসা করুন — ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল দেবে কিনা। না দিলে সেখান থেকে কিনবেন না।
  4. 4হোস্টিং যে কোম্পানী থেকে নিবেন, সেখান থেকেই ডোমেইন নেওয়া ভালো।
  5. 5লোভনীয় অফারে ডোমেইন কিনতে হলে আগে ভালো করে অফার সম্পর্কে জেনে নিন।
  6. 6সাধারণত একটি ডোমেইনের মূল্য ৮০০-১২০০ টাকা হয়ে থাকে। এই দামের নিচে অফার হলে শর্তাবলী ভালো করে জেনে নিন।

হোস্টিং কেনার আগে যে সকল বিষয় বিবেচনা করতে হবে:

ডোমেইন ক্রয় করার পর আপনাকে অবশ্যই হোস্টিং ক্রয় করতে হবে। হোস্টিং ছাড়া আপনি শুধু ডোমেইন দিয়ে একটি ওয়েবসাইট লাইভ করতে পারবেন না। প্রায় বেশিরভাগ কোম্পানির হোস্টিং বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মানের — তাই কেনার আগে নিচের বিষয়গুলো অবশ্যই বিবেচনা করুন।

  1. 1বাজেট: ওয়েবসাইটের ধরন ও ডেইলি ভিজিটর সংখ্যার উপর ভিত্তি করে হোস্টিং বাজেট নির্ধারণ করুন।
  2. 2হোস্টিং স্পেস: আপনার ওয়েবসাইটের প্রয়োজনীয় স্পেস বিবেচনা করে প্যাকেজ বেছে নিন।
  3. 3ব্যান্ডউইথ: ভিজিটর সংখ্যা অনুযায়ী ব্যান্ডউইথ নির্বাচন করুন। প্রয়োজনে আনলিমিটেডও নিতে পারেন।
  4. 4হোস্টিং আপটাইম: ৯৯.৯% আপটাইম দেয় এমন কোম্পানী বেছে নিন এবং কেনার আগে আপটাইম ইতিহাস যাচাই করুন।
  5. 5মানি-ব্যাক গ্যারান্টি: ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি দেওয়া কোম্পানীগুলো সাধারণত ভালো সার্ভিস দেয়।
  6. 6হোস্টিং কোম্পানির অবস্থা: কাস্টমার কেয়ারে কথা বলুন, ইউজার রিভিউ দেখুন এবং সার্ভারের লোকেশন জানুন।
  7. 7সাপোর্ট: দ্রুত ও কার্যকর সাপোর্ট টিম আছে কিনা নিশ্চিত করুন। সাপোর্ট দেরি হলে ভিজিটর হারাবেন।
  8. 8হোস্টিং এর ধরন: Windows বা Linux — আপনার কাজের ধরন অনুযায়ী সঠিক হোস্টিং বেছে নিন।
  9. 9ফিচারসমূহ: cPanel, SSL, ব্যাকআপ সহ প্রয়োজনীয় ফিচার আছে কিনা যাচাই করুন।
  10. 10লিমিটেশন: আনলিমিটেড প্যাকেজ নিলেও Fair Usage Policy পড়ে নিন।
  11. 11সার্ভার লোড: শেয়ার্ড হোস্টিংয়ে সার্ভার ওভারলোড থাকলে সাইট স্লো হয় — আগে জেনে নিন।

আরো জানতে বা কোনো সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করুন

যোগাযোগ করুন
আরও পড়ুন
|