গোপনীয়তা নীতি।
আমরা কোন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি, কেন করি, আর কীভাবে নিরাপদ রাখি। সহজ ভাষায় লেখা।
সর্বশেষ আপডেট: নভেম্বর ২০২৬
আমরা কারা
RaishaHost বাংলাদেশভিত্তিক একটি ওয়েব হোস্টিং ও ডিজিটাল সার্ভিস প্রতিষ্ঠান। এই নীতি এই ওয়েবসাইট (raishahost.com) এবং hosting.raishahost.com-এর ক্লায়েন্ট এরিয়ার জন্য প্রযোজ্য। গোপনীয়তা নিয়ে প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা যা সংগ্রহ করি
আপনাকে উত্তর দিতে ও সার্ভিস দিতে যা দরকার, শুধু সেটুকুই সংগ্রহ করি:
- যোগাযোগ ফর্ম: আপনার নাম, ইমেইল, বিষয় ও মেসেজ। স্প্যাম ঠেকাতে আমরা IP ঠিকানা, ব্রাউজারের তথ্য এবং IP থেকে আনুমানিক অবস্থানও রাখি।
- গ্রাহক: অর্ডার করলে ক্লায়েন্ট এরিয়ার বিলিং সিস্টেম আপনার নাম, যোগাযোগ ও বিলিংয়ের তথ্য, আপনার সার্ভিস ও সাপোর্ট টিকেট রাখে। ডোমেইন রেজিস্ট্রেশনে রেজিস্ট্রির চাওয়া মালিকের তথ্য লাগে।
- সার্ভার লগ: সব ওয়েবসাইটের মতো আমাদের সার্ভারও নিরাপত্তা ও সমস্যা সমাধানের জন্য সাধারণ লগ রাখে (IP ঠিকানা, দেখা পেজ, সময়)।
- ফেসবুক মেসেঞ্জার: আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে আমরা আপনার ফেসবুক নাম ও আইডি, আর আপনার পাঠানো মেসেজ, ছবি ও ভয়েস মেসেজ পাই।
মেসেঞ্জার ও আমাদের AI সহকারী
আমাদের ফেসবুক পেজের মেসেজের প্রথম উত্তর দেয় একটি AI সহকারী, আর আমাদের টিমও একই কথোপকথন পড়ে উত্তর দিতে পারে।
- উত্তর লেখার জন্য আপনার মেসেজ একটি AI সার্ভিস প্রোভাইডারের কাছে পাঠানো হয়। একই কারণে ভয়েস মেসেজকে লেখায় বদলানো হয়, আর ছবির বর্ণনা লেখা হয়।
- সাম্প্রতিক কথোপকথন আমরা রাখি, যাতে সহকারী আপনার আগের প্রশ্ন মনে রাখতে পারে এবং আমাদের টিম ফলো-আপ করতে পারে।
- এই তথ্য শুধু আপনাকে উত্তর দিতে ও সার্ভিস দিতে ব্যবহার করি। বিজ্ঞাপনে ব্যবহার করি না, বিক্রিও করি না।
- সহকারী কখনো পাসওয়ার্ড, OTP বা কার্ড নম্বর চায় না। দয়া করে এগুলো পাঠাবেন না।
আপনার তথ্য মুছে ফেলা
আপনার মেসেঞ্জার কথোপকথন বা আমাদের কাছে থাকা অন্য যেকোনো ব্যক্তিগত তথ্য মুছতে:
- মেসেঞ্জারে আমাদের ফেসবুক পেজে লিখুন “Delete my data”, অথবা আমাদের সাথে যে ইমেইল ব্যবহার করেছেন সেখান থেকে info@raishahost.com-এ ইমেইল করুন।
- ৩০ দিনের মধ্যে মুছে ফেলে আপনাকে জানিয়ে দেব। আইন অনুযায়ী যে রেকর্ড রাখতে হয় (যেমন ইনভয়েস), সেগুলো শুধু আইন যত দিন চায় তত দিন রাখা হয়।
যেভাবে ব্যবহার করি
- আপনার প্রশ্নের উত্তর ও সাপোর্ট দিতে।
- আপনার অর্ডার করা সার্ভিস সেটআপ, বিলিং ও পরিচালনা করতে।
- আমাদের ওয়েবসাইট ও সার্ভার নিরাপদ রাখতে, স্প্যাম ও অপব্যবহার ঠেকাতে।
- আইনি বাধ্যবাধকতা মেনে চলতে।
কত দিন রাখি
উত্তর দেওয়া ও ফলো-আপের জন্য যত দিন দরকার, তত দিন যোগাযোগের মেসেজ রাখি। গ্রাহক ও বিলিংয়ের রেকর্ড আপনি গ্রাহক থাকা পর্যন্ত, এবং পরে আইন যত দিন চায় তত দিন রাখা হয়।
আপনার অধিকার
আইনের কারণে রাখতে বাধ্য না হলে, আমাদের কাছে থাকা আপনার ব্যক্তিগত তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে বলতে পারেন। আমাদের জানালে যত দ্রুত সম্ভব উত্তর দেব।
এই নীতির পরিবর্তন
এই নীতি বদলালে আমরা এই পেজ এবং ওপরের তারিখ হালনাগাদ করব।